কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

উদ্ধার করা মাদক
উদ্ধার করা মাদক | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৫টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ শেওড়াতলা বিওপির শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে,আজ ভোররাতে শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য বাজার মূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা।

এর আগে বুধবার দুপুরে জামালপুর বিওপির জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১২হাজার টাকা মূল্যের ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

ইএ