নিহত তমাল পশ্চিম বিজয়পুর গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য পাহাড়ের ওপরে থাকা বাবার ঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ আনছিলেন তমাল। এসময় কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়ি নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।





