নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাবা ফরহাদ মিয়া তার ১৮ মাস বয়সী মেয়ে ফাইজাকে সঙ্গে নিয়ে তেরা মার্কেট এলাকায় মো. দৌলত খান দেলোয়ারের মালিকানাধীন ‘ভাই ভাই ফার্নিচার’ নামের দোকানে যান। দোকানটি রহিম মেম্বারের অফিসের সামনে অবস্থিত।
নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া জানান, তিনি মেয়েকে সঙ্গে নিয়ে দোকানের ভেতরে অবস্থান করছিলেন। একপর্যায়ে দোকানের কর্মচারীরা তাকে ডাক দিলে তিনি কিছুক্ষণের জন্য দোকানের বাইরে চলে যান। এসময় ফাইজা হামাগুড়ি দিয়ে বাবার কাছে আসার চেষ্টা করছিল। হঠাৎ দোকানে রাখা একটি ভারী ফার্নিচার তার ওপর পড়ে যায়।
আরও পড়ুন:
ফরহাদ মিয়া বলেন, ‘ঘটনাটি আমার চোখের সামনেই ঘটে। ভারী ফার্নিচারের নিচে চাপা পড়ে আমার মেয়ের মৃত্যু হয়। এত দ্রুত ঘটনা ঘটেছে যে তাকে বাঁচানোর সুযোগও পাইনি।’
ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি সম্পর্কে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নিহত শিশু ফাইজার দাফন কার্যক্রম চলমান ছিল বলে জানা গেছে।





