শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নেত্রকোণা থেকে ময়মনসিংহ যাচ্ছিল পিকআপটি। পথে শ্যামগঞ্জে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ।
দুর্ঘটনার কারণে ওই সড়কে ঘণ্টাখানেক বন্ধ থাকে যান চলাচল। শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শেষ করলে স্বাভাবিক হয় সড়ক।
আজ সকালে কক্সবাজারের সড়কেও ঝড়েছে চার প্রাণ। সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি লেগুনাকে চাপা দেয় বাস। নিহত হন চার আরোহী।





