আজ (রোববার, ৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, চা শ্রমিক দীপঙ্কর গোপ গতকাল (শনিবার, ৮ আগস্ট) সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখ ক্ষেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে ওই গ্রামে আটক করে রাখা হয়।
আরও পড়ুন:
এসময় স্থানীয়রা তাকে ফেরত দেয়ার বিনিময়ে বুধবার (৫ আগস্ট) সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেয়ার দাবি তোলেন। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকও হয় বিজিবি-বিএসএফের।
তবে বিষয়টির সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





