রাষ্ট্রদূত সকাল ৯টার দিকে সেখানে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
পরে ক্রিস্টেনসেন একটি ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা খান।
নৌকায় বসে তিনি বাজারের কেনাবেচা প্রত্যক্ষ এবং চারপাশের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।
কিছু সময় ভাসমান বাজারে কাটানোর পর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন।
পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘ভাসমান পেয়ারার বাজার ঘুরে তিনি দারুণ উপভোগ করেছেন।’
তিনি বলেন, ‘সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।’
