আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইমুম পারভেজ বলেন, ‘আওয়ামী লীগের সময় বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। কিন্তু আমরা তেমনটা করবো না। যারা ভোট দেয়নি তাদেরকে কোনো ধরনের শাস্তি নয়; বরং আরও বেশি উন্নয়নের মাধ্যমে একটি বার্তা দিতে চাই। এতে মানুষ বুঝতে পারবে কোন দলটি উন্নয়নের জন্য পারদর্শী। পরবর্তীতে জনগণ তাদের পছন্দের দলকে বেছে নিতে পারবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মানুষকে অপশন দিতে চাই, তারা কাকে ভোট দেবে তা তাদেরই সিদ্ধান্ত।’
তিনি বলেন, ‘এমন চিন্তাধারা থেকেই উত্তরবঙ্গের জন্য বিশেষ উন্নয়ন কার্যক্রম চালু করা হচ্ছে।’
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





