দেশের সুগার মিলসগুলোকে সারা বছর উৎপাদনশীলতা করা যায় কি না, সে বিষয়ে সরকার ভাবছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সুগার মিলসগুলো কয়েকটা মাস চালু থাকে, এটিকে সারা বছর উৎপাদনশীলতা করা যায় কিনা, সরকার সে চিন্তা ভাবনা করছে। আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিলে আকস্মিক পরিদর্শনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের সুগার মিলগুলো বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। সে সঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেয়া হবে।’

এসময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর