এসময় বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন পঞ্চগড়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল, সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা জানান, যুগের পর যুগ অবহেলিত ডাক বিভাগের কর্মচারীরা। সামান্য যে বেতন পান তা দিয়ে বর্তমান বাজারে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয়।
আরও পড়ুন:
অনেক কর্মচারী বছরের পর বছর মানুষের কাছে ভালোমন্দের খবর পৌঁছে দিলেও তারা ব্যক্তিজীবনে মানবেতর দিন পার করছেন।
জানান, সরকার আসে-সরকার যায় ভাগ্য বদলায় না তাদের। তাই এবার তারা আন্দোলনে নেমেছেন।
তারা সরকারের কাছে বেতন ভাতা বৃদ্ধি ও পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবি জানান।




