আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সভায় যোগ দিয়ে এসব বলেন তিনি। জামায়াত আমির বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় লোকদের নিয়োগ দিয়ে বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে।’ বিএনপি গণভোটের ব্যাপারে জনগণকে ধোঁকা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘২৪ হয়েছিল বলেই ২৬ এর নির্বাচন হয়েছে। তাই জুলাই শহীদ ও আহতদের অবজ্ঞা করলে নিহতদের সঙ্গেই গাদ্দারী করা হবে।’ সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটির মেয়র প্রার্থী ঘোষণা করেন জামায়াত আমির।





