মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো— রাজধানীর শনির আখড়া এলাকার ফারুক ভূইঁয়া ছেলে মো কায়েস ভূঁইয়া ও পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলের মেরাজ।

জানা যায়, বুধবার দুপুরে একে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাত বন্ধু মিলে মেঘনা নদীতে গোসলে নামে। পানিতে নামার কিছুক্ষণ পরই দুই শিক্ষার্থী তলিয়ে যায়।

আরও পড়ুন:

অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থল এসে পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, সাত শিক্ষার্থী বন্ধু মিলে গোসলে নেমে দু’জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘণ্টার চেষ্টায় দু’জনকে উদ্ধার করে।

পরবর্তীতে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।

এসএস