পঞ্চগড় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, ৩২ ঘণ্টা ধরে ‘নোম্যান্সল্যান্ডে’ অপেক্ষা

সীমান্তে অপেক্ষায় থাকা লোকজন
সীমান্তে অপেক্ষায় থাকা লোকজন | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ| প্রায় ৩২ ঘণ্টা ধরে রোদ বৃষ্টিতে শিশু ও নারীসহ তারা নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছেন। এ বিষয়ে আজ (শনিবার, ৬ জুন) দুপুরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার ভোরে ১০ জনকে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে পুশইন করা হয়। বিষয়টি নজরে এলে তাদের সীমান্তে নোম্যান্সল্যান্ডেই আটকে দেয় বিজিবি সদস্যরা। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌছাতে পারেনি কেউ| বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে একই সাথে বিজিবিও অবৈধভাবে পুশইন করা ব্যক্তিদের গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। বাঙ্কার তৈরি করে অবস্থান নিয়েছে বিজিবি জোয়ানরা। এদিকে ভারতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরে এই প্রথমবারের মতো পুশইনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:

পুশইনের শিকার আব্দুস সালাম বলেন, ‘৩২ ঘণ্টা ধরে খোলা মাঠে আছি। ঝড়ো বৃষ্টির মধ্যে সারা রাত ছোট বাচ্চাদের নিয়ে ভিজেছি। চারপাশে পানি। পিপাসা লাগলে জমিতে জমা পানি খাচ্ছি। এখানে দুটি পরিবারসহ ১০ জন আছি। কিছু একটা করেন। আমাদের কেউ নিচ্ছে না।’

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সেখানে বিএসএফ তাদের ফেরত নিয়ে অস্বীকৃতি জানিয়েছে। আমরাও জানিয়েছি অবৈধভাবে পুশইন কোনোভাবেই মেনে নেয়া হবে না। আজ আবারও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।’

ইএ