অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ, ১৮টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা।
আরও পড়ুন:
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।





