পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ফ্লাইওভার পার হওয়ার পর সামনে থাকা একটি ধীরগতির যাত্রীবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।
আরও পড়ুন:
আহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




