ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারি পণ্যের গুদামে আগুন: কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভাঙারি পণ্যের গুদামে আগুন
ভাঙারি পণ্যের গুদামে আগুন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভাঙারি পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ আহত হয় নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ক্ষতিগ্রস্ত গুদাম মালিক ছোট্ট মিয়া জানান, রাত ১২টার দিকে হঠাৎ করে তার ভাঙারি পণ্যের গুদামে লেগে যায়। এ সময় গুদামের ভেতরে থাকা দুইজন স্টাফ দ্রুত বের হতে সক্ষম হন। প্রায় দুই ঘণ্টার মতো আগুনে গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে কী থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ইএ