আজ (বুধবার, ১৩ মে) দুপুরে শেরপুর সদরের কামারের চর ইউনিয়নের সাহাব্দীরচর থেকে পয়েস্তিরচর পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
আরও পড়ুন
অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ।
আরও উপস্থিত ছিলেন; স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




