নাটোরের লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নাটোরের লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৬ মে) দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মন্ডল ওই গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক আজিজ মন্ডল। এসময় হঠাৎ করে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস