নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে মাদক, দেশিয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, আটক ১০

র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও টাকা
র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও টাকা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৫ মে) রাত ১০টায় অভিযানটি পরিচালিত হয়।

এসময় দেওভোগ শতাব্দি গার্মেন্টস এলাকায় মোবারক হাবিবের মালিকানাধীন পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় রাসেদ ও রাসেলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশিয় অস্ত্র ও নগদ ১০ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়।

অভিযানে ১০ জনকে আটক করা হয়। অভিযানে থাকা র‍্যাব কর্মকর্তারা জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে মঙ্গলবার দুপুরে ফতুল্লার বেয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযান চলাকালে ৩ র‍্যাব সদস্যকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। এরই প্রেক্ষিতে রাতে এ অভিযান পরিচালিত হয়।

এএইচ