বন্ধের এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় একটি ফেরি
পাটুরিয়া-দৌলতদিয়ায় একটি ফেরি | ছবি: এখন টিভি
1

ঝড়-বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

এর আগে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এ নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

আরও পড়ুন:

ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করছে।

এসএইচ