আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে দেখা যায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাইকের লম্বা সারি। ভোর থেকে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
তবে তেল সংগ্রহের জন্য আগেই তাদের অ্যাপে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে লাইনে থাকায় ক্ষোভ প্রকাশ করেন বাইকাররা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তৎপর রয়েছে পুলিশ।
পাম্প কর্তৃপক্ষ জানান, আজ ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল দেওয়া হচ্ছে। ডিজেল ৪ হাজার ৫০০ লিটার, পেট্রোল ৪ হাজার ৫০০ লিটার এবং অকটেন ৪ হাজার ৫০০ লিটার। তেলের কোনো সংকট নেই বলেও জানান কর্তৃপক্ষ। ফলে গ্রাহকরা চাহিদা অনুযায়ীই তেল পাচ্ছেন বলে জানানো হয়।





