গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) রাতে সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে একটি এলপিজি ফিলিং স্টেশনে অভিযানে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা ভূমি কর্মকর্তা সাব্বির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান দল ফিলিং স্টেশনের পেছনের গুদামে তিনটি ট্যাংক লরি ও কাভার্ড ভ্যানে লুকিয়ে রাখা ড্রামের ভিতরে জ্বালানি তেল পায়।
আরও পড়ুন:
এসময় ফিলিং স্টেশনের মালিক রফিকুল ইসলাম গুদামজাত করা তেলের ব্যাপারে কোনো বৈধতা দেখাতে না পারলে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় মালিকসহ সাতজনকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।





