গতকাল (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) বিকেলে বিভিন্ন ভাসমান তেলের পাম্প বা ট্যাংকারে অভিযান চালানোর এক পর্যায়ে একটি অয়েল ট্যাংকার থেকে এসব তেল জব্দ করা হয়।
বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক মেজর আনিসুজ্জজামান জানান, জব্দ করা ডিজেলের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি জাহাজের মাস্টার।
আরও পড়ুন:
তেলের ডিপো থেকে কেনার পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্রয়কৃত ডিজেল সরবরাহের কথা থাকলেও এই ট্যাংকারটি মজুত করে রেখেছে বলে জানান তিনি।
এ ঘটনায় ডিজেলসহ ট্যাংকারটি আটক করা হয়। এদিকে এ ঘটনায় জন্য মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আনিসুজ্জজামান।
