কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ; দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা | ছবি: এখন টিভি
0

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে সিগন্যালের দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। আজ (সোমবার, ২৩ মার্চ) সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় এ মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন।

গতকাল (রোববার, ২২ মার্চ) হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয় এবং স্টেশন মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

আরও পড়ুন:

এর আগে গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়া মামুন স্পেশাল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন।

দুর্ঘটনায় নিহত হয় ১২ জন এবং ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ও রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

জেআর