কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: ব্যারিস্টার খোকন

চাল বিতরণ করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন
চাল বিতরণ করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজ (শুক্রবার, ১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর সোনাইমুড়ীতে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের দেয়া বরাদ্দকৃত চাল খেজুর নামকাওয়াস্তে বিতরণ না করে, প্রকৃত এতিমদের মাঝে বিতরণ করা হবে। তাই বিএনপি নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে, মানুষের মৌলিক চাহিদার প্রতি গুরুপত্ব দিয়ে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।’

আরও পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন; সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, বজরা ইউনিয়ন বিএনপির আহবায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন নাছির, বজরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।

জেআর