Recent event

সংবাদপত্রের স্বাধীনতায় আমরা সবসময় উদার ভূমিকা পালন করেছি: টুকু

সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপি সবসময় উদার ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সব সময় উদার ভূমিকা পালন করে যাচ্ছি। কোনো বিধিনিষেধ বা কোনো বারণ নেই। আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করবেন আশা করি।’

এসময় টুকু বলেন, ‘কৃষি ঋণ মওকুফের মাধ্যমে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী দিনে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদানের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।’

আরও পড়ুন:

সুলতান সালাউদ্দিন বলেন, ‘আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তোলা। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। এ ব্যাপারে আপনাদের নবার সহযোগিতা প্রয়োজন।’

প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান খান আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এসময় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএ