আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) রাতে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার সংলগ্ন মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। উদ্ধার হওয়া রশিদ যাচাই করে দেখা যায়, তারা ট্রাকপ্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনাপ্রতি ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়িপ্রতি ১ হাজার টাকা এবং অটোরিকশাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছেন।
আরও পড়ুন:
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।’





