Recent event

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট
ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের হালিশহরে ৬ তলা আসবাসিক ভবনে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে দগ্ধদের মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৫ হলো।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হলো। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী সামির আহমেদ , স্ত্রী পাখি আক্তার, সামিরের ভাবি নুরজাহান বেগম  ও তার ছেলে শাওন। বর্তমান ঢাকায় চিকিৎসাধীন আছেন একই পরিবারের আরও ৪ জন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন:

গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামরে হালিশহরে এইচ ব্লকে সেহেরির সময় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। লাইনে জমে থাকা গ্যাস থেকে বা অসাবধানতা বসত রাতে চুলা বন্ধ না করায় এ বিস্ফোরণ হয় বলে দাবি ফায়ার সার্ভিসের। এসময় প্রচন্ড শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। ভবনটির ২য়, ৩য় ও ৪র্থ তলায় উড়ে যায় দরজা, জানালা ও আসবাবপত্র। 

এছাড়া তৃতীয় তলার ওই ফ্ল্যাটে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় দ্বগ্ধ হোন তিন শিশুসহ একই পরিবারের ৯ সদস্য। চিকিৎসার জন্য তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!