পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
আরও পড়ুন:
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনিরসহ অনেকে। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




