Recent event

নাটোরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

বসতবাড়িতে অগ্নিকাণ্ড
বসতবাড়িতে অগ্নিকাণ্ড | ছবি: এখন টিভি
0

নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছে আরও একজন। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঝাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন; ওই এলাকার ঝান্টু প্রমাণিকের স্ত্রী আতিয়া খাতুন ও তার মেয়ে রওজা খাতুন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, গতরাত চারটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন:

এতে আগুনে পুড়ে ছেলের বউ আতিয়া এবং নাতনি রওজার মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হয় মোন্তার স্ত্রী মর্জিনা বেগম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। এতে ১০ থেকে ১২লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।

এফএস