জামায়াতের আমীরকে উদ্দেশ্য করে আলাল বলেন, ‘গণমাধ্যমে দেখলাম তিনি তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে জিতে আসুন। তারপর দেখা যাবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘নিরপরাধ আওয়ামীলীগের নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে। আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী হবেন না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।





