আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধ ওই নারীর নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ ওই নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ওই ভবনের আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।





