Recent event

মহেশখালীতে যৌথ অভিযানে ১০৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আটক করা অবৈধ জাল
আটক করা অবৈধ জাল | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ বৈদ্যুতিক জাল জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১০৫ কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালীর কুতুবজুমের তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি বাড়ি তল্লাশি করে ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ বৈদ্যুতিক জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ শ’ ৫ কোটি টাকা।

আরও পড়ুন:

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসময় তিনি জানান, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ইএ