Recent event

গাজীপুরে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

দুজনের মরদেহ উদ্ধার
দুজনের মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
1

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১ আগস্ট) সকাল ৯টার দিকে শাপলা বিলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি জানান, সকালে দুই বন্ধু শাপলা তুলতে একটি নৌকা নিয়ে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, তারা সাঁতার জানতেন না, ফলে পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং দুজনের মরদেহ উদ্ধার করেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এনএইচ