পথচারীরা জানান, স্টেডিয়ামের সামনে থেকে সাইনবোর্ড পর্যন্ত অন্তত ৮টি ক্লাব রয়েছে। সারারাত প্রতিটি ক্লাবে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে শতশত নারী পুরুষের নাচ গান চলে। অপর দিকে ক্লাবগুলোর সামনেই প্রতিদিন লোমহর্ষক ছিনতাই ও খুন সংগঠিত হচ্ছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, মরদেহটি সম্ভবত এখানে ডাম্পিং করা হয়েছে। অন্য কোথাও হত্যার পরে এখানে ফেলে দিয়েছে। মরদেহের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া ২৫ বছর বয়সী যুবকের দুই হাতে ও গলায় বাধার দাগ রয়েছে। ডান চোখও আঘাতের কারণে ফুলে রয়েছে।

 Director General Rafael Grossi-320x167.webp)



