Recent event

যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি
আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি | ছবি: এখন টিভি
0

যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ (সোমবার, ২৮ এপ্রিল) ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যে এ দিবস পালন করা হয়েছে।

প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালিটি উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলম।

এসময় উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট মোহায়মেন, পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা ছোট, সাধারণ সম্পাদক এম এ গফুরসহ অন্যান্যরা।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় আইনজীবীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এএইচ