Recent event

পুলিশের উদ্যোগে বিএনসিসি সদস্যদের ট্রাফিক প্রশিক্ষণ

নোয়াখালীতে ট্রাফিক প্রশিক্ষণে অংশ নেয়া বিএনসিসি সদস্যরা
নোয়াখালীতে ট্রাফিক প্রশিক্ষণে অংশ নেয়া বিএনসিসি সদস্যরা | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের জন্য একটি বিশেষ ট্রাফিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নোয়াখালী জেলা পুলিশ। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) বেলা ১১টায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর টি আই (অ্যাডমিন) পুলক চাকমার নেতৃত্বে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা ট্রাফিক বিভাগের অভিজ্ঞ অফিসাররা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা ট্রাফিক পরিচালনা, সংকেত ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

টি আই (অ্যাডমিন) পুলক চাকমা বলেন, ‘বিভিন্ন সময়ে সড়কে ট্রাফিক বিভাগের পাশাপাশি বিএনসিসির সদস্যরাও ট্রাফিক কার্যক্রমে সহযোগিতা করেন। এই কাজে তাদের অভিজ্ঞ করার জন্যই জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’

এএইচ