এসময় বক্তব্য রাখেন নিহত সুমনের বাবা নজরুল ইসলাম, মা কল্পনা বেগম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ অনেকেই।
বক্তারা বলেন, গত বছরের ১১ নভেম্বর রাতে শহরের সজবরখিলা এলাকার ফুরকান আলীর বাড়ির সবজির মাচার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামিসহ তিনজন আটক করে পুলিশ।
অভিযোগ রয়েছে, ত্রিভুজ প্রেমের জেরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে তার বন্ধু রবিন, প্রেমিকা আন্নীসহ অন্যরা। পরে পুলিশ রবিন ও আন্নীকে গ্রেপ্তার করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রবিনের বাবা-মা ও আন্নীর মা।
তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে সুমন হত্যায় দোষীদের দ্রুত সময়ে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।


 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
