Recent event

ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

0

ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) অংশগ্রহণকারী কর্মকর্তারা কোর্সের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ৪ জুলাই) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

পরিদর্শন উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং অফিসাররা এতে অংশগ্রহণ করেন।—সংবাদ বিজ্ঞপ্তি

এসএস