
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মরক্কো
বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, দক্ষতা উন্নয়ন ও বহুপক্ষীয় বিষয়ে সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মরক্কো। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোউরিতার বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। গতকাল দেশটির রাজধানী রাবাতে এ বৈঠক হয়। আজ (বুধবার, ২০ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু
জ্বালানি সরবরাহ, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতায় দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ ও অ্যাঙ্গোলা প্রথমবারের মতো উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সংলাপ করেছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি সম্পাদিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে দেশিয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর, শুল্ক কমলো আরও ১ শতাংশ
দীর্ঘ নয় মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। এতে শুল্কহার আরও ১ শতাংশ কমেছে।গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই: বাণিজ্য সচিব
আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোসহ আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয়ও চূড়ান্ত হবে বলে জানান তিনি।

দক্ষ জনশক্তিখাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জাপানের আলোচনা
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীও উপস্থিত ছিলেন।

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) রিয়াদে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এ চুক্তিকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত
দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) বাংলাদেশে সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের মধ্যকার সৌজন্য সাক্ষাৎতে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির সাড়ে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ
চীনা প্রতিষ্ঠান বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে গৃহস্থালি পণ্য ও ব্যাগ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ১ কোটি ৪ লাখ ৭০ হাজার (১০.৪৭ মিলিয়ন) ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।