
স্বস্তির নিরাপদ ঈদযাত্রা পেতে চলেছে মানুষ: সড়কমন্ত্রী
স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে মানুষ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

জ্বালানি তেল সংকট: পেট্রোল পাম্পে এখনো দীর্ঘ লাইন, সরবরাহ বৃদ্ধির দাবি
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের। তেল সংকট নিয়ে আগের মতো আতঙ্ক না থাকলেও সরবরাহ সীমিত থাকায় রাজধানীবাসীর ভোগান্তি পুরোপুরি কাটেনি। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ১৬ মার্চ ২০২৬
নামাজ (Salah/Salat) ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ (Pillar of Islam)। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ (Fard/Obligatory Prayer)। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি (Today's Prayer Time Schedule) জানা।

ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সৈয়দপুরে পৌঁছেছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করতে আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সেখানে পৌঁছেছেন তিনি।

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে এনবিআর
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (সোমবার, ১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এনবিআর।

লেবানন-ইরানে যৌথ হামলা অব্যাহত; পাল্টা আক্রমণের দাবি তেহরানের
যুদ্ধে ১৭তম দিনেও লেবাননের বৈরুসহ ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরাইলি বাহিনী। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুদের হামলা মোকাবিলাসহ পাল্টা আক্রমণ অব্যাহত রাখার দাবি করছে ইরানও।

কেমন হলো এবারের বইমেলা— পাঠক-প্রকাশকদের ভাষ্য
অবশেষে পর্দা নামলো অমর একুশে বইমেলার। তবে এবারের মেলা শেষ হয়েছে স্বপ্ন, প্রত্যাশা আর হতাশার গল্পে ভরা এক বাস্তবতার মধ্য দিয়ে। এবারের মেলায় আনুমানিক ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, যেখানে গেল বছর বিক্রি হয়েছিল প্রায় ৪০ কোটি টাকার বই।

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ৫ দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ
আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার লক্ষ্যে ঢাকায় ৫ দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ২০২৪ সালের শিরোপাজয়ীরা এবারও চোখ রাখছে ট্রফিতেই। প্রবাসী কোচ ও খেলোয়ারদের সংযোজনে আরও শক্তিশালী হয়েছে বাংলার যুবাদের দলটি।

সুষ্ঠু স্থানীয় নির্বাচন আয়োজনই বড় ‘চ্যালেঞ্জ’?
সংসদ নির্বাচন আয়োজনে করতে গিয়ে যেসব বিষয়ে ঘাটতির অভিযোগ ওঠেছে সেসব আমলে নিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করছে ইসি। স্থানীয় সরকার নির্বাচনে ইসির প্রস্তুতির কথা জানিয়ে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে চ্যালেঞ্জ দেখছে না কমিশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ এবং দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই ইসির জন্য বড় চ্যালেঞ্জ।