বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল
রাষ্ট্রপতি সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল | ছবি: সংগৃহীত
1

দেশের বেকারত্ব নিরসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপরও জোর দেন তিনি।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

এ সময় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অগ্রগতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে যোগ দেয়ার আমন্ত্রণ জানালে তিনি অংশগ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন:

জেআর