প্রাপ্ত তথ্যানুযায়ী, রমনা বিভাগে ১৯ জন, লালবাগ বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৫৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৯ জন ও গোয়েন্দা বিভাগে চারজন।
অভিযানকালে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ৯টি মোবাইলফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১.৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





