১৭ বছরের ফ্যাসিজম স্বাস্থ্যখাতকে পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

১৭ বছরের ফ্যাসিজম স্বাস্থ্যখাতকে অনেকটা পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না জানিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ‘ন্যাশনাল ক্যান্সার কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত রক্ষণাবেক্ষণে অবহেলা বরদাশত করা হবে না। এক্ষেত্রে দায়িত্বে অবহেলা করলে মন্ত্রীদের মতো আমলাদেরও চাকরি হারাতে হতে পারে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কঠোর নির্দেশনা রয়েছে।’

ক্যান্সার চিকিৎসার উন্নয়ন ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘বিশেষ করে নারীদের স্তন ক্যান্সার বাড়ছে। এ রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি ক্যান্সার চিকিৎসায় সর্বোচ্চ বাজেট বরাদ্দের চেষ্টা করা হচ্ছে।’

এসএস