ফরেস্টকে হারিয়ে ম্যানসিটির আরও কাছে আর্সেনাল

আর্সেনালের জয় উদযাপন
আর্সেনালের জয় উদযাপন | ছবি: সংগৃহীত
0

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে কষ্টার্জিত জয় বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের। সিটি গ্রাউন্ডে ১-০ গোলে জিতেছে গানার্সরা। এই জয়ে ইপিএলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমিয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

তবে জয় পেলেও পুরো ম্যাচে নিজেদের সেরা ছন্দে ছিল না মিকেল আর্তেতার দল। পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল শট নেয় ৮টি। সিটি গ্রাউন্ডে ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে মাদুয়েকের করা গোলেই জয় নিশ্চিত হয় আর্সেনালের।

নিষ্প্রাণ পারফরম্যান্সের পরও তিন পয়েন্ট আদায় করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের অন্যম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে লিগে টানা ৫ ম্যাচে জয়হীন মাইকেল ক্যারিকের দল। ৩৫ মিনিটে এমবেউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। সমতায় ফেরার সুযোগ নষ্ট করে লিডস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত কোনো দলই আর গোল না করায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। সাত ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিডস।

এফএস