ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫২, মামলা ৩২

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (রোববার, ১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১ টি অবিস্ফোরিত ককটেল, ১ টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশীমদ, ১ টি ক্যার্ভাডভ্যান, ২ টি লাইটার, ২ টি কাঁচি, ৬ টি মোবাইলফোন, ১ টি মোটরসাইকেল, ১ টি চাপাতি, ১ টি সিএনজি, ১ টি ট্রাবল ব্যাগ ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেআর