মেক্সিকোর বন্দিশালায় সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর বন্দিশালা
মেক্সিকোর বন্দিশালা | ছবি: সংগৃহীত
0

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের একটি বন্দিশালার ভেতর সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে, জখম হয়েছেন আরও অন্তত ১৬ জন।

গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জনই বন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী।

পরিবারের সদস্যের সঙ্গে দেখা কর‍তে কারাকেন্দ্রে এসেছিল সে। আহত ১৬ বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এখনও সেখানেই অবস্থান করছেন তারা। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও মরদেহ হস্তান্তরে সমন্বয় করছেন সমাজসেবা বিভাগের কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জেআর