আজ (বুধবার, ৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর মাইগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আয়োজিত আফ্রিকা এবং অভিবাসনের নতুন ভূগোল শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘অবৈধ পথে ইউরোপ যাত্রায় অনেকে মারা যাচ্ছেন তাই নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি।’
এসময় সংরক্ষিত নারী আসনের আরেক সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, ‘দেশে ফিরে আসা মরদেহের সংখ্যা গণনা করা হলেও নির্যাতিত হয়ে ফিরে আসা নারীকর্মীদের সংখ্যা গণনা করা হয় না। তাদের সমস্যাগুলো নিশ্চিত করারও সক্ষমতা নেই বাংলাদেশ দূতাবাসগুলোর।’
বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেন ড. নিলোফর চৌধুরী মনি।





