তবে তাদের সঙ্গে থাকা আরও তিন তরুণ পালিয়ে যায়। সকালে আটককৃত চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২১), জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার জাহেল মিয়ার বড় ছেলে সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার জজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তে টহল দিচ্ছিলেন। এসময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর ওই সীমান্ত দিয়ে দিয়ে ৭ জন বাংলাদেশি তরুণ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে তাদের ৪ জনকে আটক করে। তারা দালালচক্রের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।’
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করেন। আমরা চারজনকে আটক করতে সক্ষম হই। তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’





