বছরের পর বছর পার হলে অনেক সময় ঘুরে আসা জেলার হিসাব নিখুঁতভাবে মনে রাখা কঠিন হয়ে পড়ে। সেই হিসাব সহজে চোখের সামনে তুলে আনতেই এখন ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে 'বাংলাদেশ ভ্রমণ ম্যাপ' (Bangladesh district travel map viral trend)।
নেটিজেনরা নিজেদের ভ্রমণ করা জেলার সংখ্যা ডিজিটাল মানচিত্রে সাজিয়ে টাইমলাইনে শেয়ার করছেন। এতে একদিকে যেমন নিজের ঘোরা জেলার হিসাব মিলছে, তেমনি কোন জেলাগুলো এখনো দেখা বাকি তার একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি হয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
বাংলাদেশ ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে (How to create Bangladesh travel map online)
ট্রেন্ডিং এই কাস্টম ভ্রমণ ম্যাপ তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। ভ্রমণপ্রেমী ও ওয়েব ডিজাইনার মো. সাব্বির হোসেন রবিনের তৈরি unseenbangladesh.com প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে এটি তৈরি করা যায়।
- জেলা নির্বাচন করুন (Select visited districts in Bangladesh): ওয়েবসাইটে প্রবেশ করলেই আটটি বিভাগের অধীনে ৬৪ জেলার তালিকা ও ইন্টারেক্টিভ ম্যাপ দেখতে পাবেন। আপনি যেসব জেলায় গিয়েছেন, সেগুলো তালিকায় ক্লিক করে, সার্চ বারে নাম লিখে কিংবা সরাসরি মানচিত্রে ট্যাপ করে নির্বাচন করতে পারেন। যতগুলো জেলা নির্বাচন করবেন, তার ওপর ভিত্তি করে ম্যাপে আপনার স্কোর (যেমন: ১০/৬৪) ফুটে উঠবে। প্রয়োজনে 'সব বাছাই করুন' বা 'সব মুছুন' অপশন ব্যবহার করতে পারবেন।
- পছন্দের থিম নির্বাচন (Customize Bangladesh travel map color theme): আপনার ম্যাপকে আকর্ষণীয় করতে রয়েছে কয়েকটি আধুনিক থিম বেছে নেওয়ার সুযোগ। পছন্দের রঙের থিম দিয়ে মানচিত্রটি ইচ্ছেমতো সাজানো যায়।
- নাম ও ছবি যোগ করুন (Add profile photo and name on travel map): ম্যাপটিতে নিজের নাম ও ছবি যুক্ত করার ব্যবস্থা রয়েছে। নাম না দিলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে 'আমার বাংলাদেশ' লেখাটি ভেসে উঠবে।
- মানচিত্র ডাউনলোড ও শেয়ার (Download travel map PNG JPG PDF): কাজ শেষে নিচে থাকা 'আপনার ম্যাপ ডাউনলোড করুন' বোতামে চাপ দিয়ে PNG, JPG বা PDF ফরম্যাটে এটি নামিয়ে নেওয়া যাবে। এরপর সহজেই বন্ধুদের সাথে শেয়ার বা চ্যালেঞ্জ করা যাবে। একই সাইটে বিশ্ব ভ্রমণ ম্যাপ (World travel map online) বানানোর সুবিধাও রয়েছে।
আরও পড়ুন:
পরবর্তী ভ্রমণ পরিকল্পনা ও স্মার্ট ট্রিপ প্ল্যানার (Bangladesh tourist spots and trip planner BD)
শুধু পুরনো ভ্রমণের হিসেব রাখাই শেষ কথা নয়, এই পোর্টালে যুক্ত রয়েছে দেশের ৬৪ জেলার ২৪০টিরও বেশি দর্শনীয় স্থানের গাইডলাইন। কোনো নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করলেই সেখানকার জনপ্রিয় স্থান, যাতায়াত ব্যবস্থা, আনুমানিক খরচ এবং থাকার হোটেলের প্রাথমিক তথ্য পাওয়া যায়।
এছাড়া একাধিক জেলা ঘুরে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা সাজাতে যুক্ত করা হয়েছে 'ট্রিপ প্ল্যানার' (Budget trip planner route Bangladesh)। যাত্রার শুরুর স্থান, ভ্রমণের দিনসংখ্যা, ভ্রমণসঙ্গীর সংখ্যা ও বাজেট নির্ধারণ করে দিলেই এটি সবচেয়ে কম দূরত্বের রুট অনুযায়ী পুরো ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে তৈরি করে দেবে ডাউনলোডযোগ্য রোডম্যাপ।
দেশকে কতটুকু চেনেন তা ঝালিয়ে নিতে সাইটটিতে রয়েছে ১০ প্রশ্নের ভৌগোলিক কুইজ ও মানচিত্রের পাজল গেম (Bangladesh geography map puzzle quiz)। উন্মোচনের পরপরই বিপুল সাড়া পাওয়া উদ্যোগটির জন্য খুব শিগগিরই গুগল প্লে স্টোরে মোবাইল অ্যাপ (Travel map mobile app download) আনা হচ্ছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:





