তিনি আরও জানান, ঢাকার চাপ কমাতে রাজধানীর সঙ্গে থে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করা হবে। এসময় নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বজনীন বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন হলেও নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’ বিকেন্দ্রীকরণ নগরায়ন ও আঞ্চলিক উন্নয়নের উপরও জোর দেন সরকার প্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার।’





